NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০১:১০ পিএম

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করা আহ্বান জানিয়েছেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার আজ রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলো লিবিয়ার বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার আহ্বান জানান।

 

লিবিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি সম্ভাবনাময় গন্তব্য বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি লিবিয়ায় বাংলাদেশের জনশক্তি ও বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।

রাষ্ট্রপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
 
সূত্র : বাসস