NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ভারতীয় স্পাইডারম্যানের মুক্তির অপেক্ষায় উত্তেজনা তুঙ্গে


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৫ এএম

ভারতীয় স্পাইডারম্যানের মুক্তির অপেক্ষায় উত্তেজনা তুঙ্গে

সারা বিশ্বজুড়ে দর্শকরা স্পাইডারভার্স স্পাইডার-ম্যানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেখানে স্বাভাবিকভাবেই ভারতীয় ভক্তদের উত্তেজনা তুঙ্গে। এই অ্যানিমেটেড ফিল্মে প্রথম ভারতীয় স্পাইডার-ম্যান, পবিত্র প্রভাকরকে দেখা যাবে। এখানে পবিত্র প্রভাকরের কণ্ঠশিল্পী হিসেবে হিন্দি এবং ইংরেজিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল।

স্পাইডার-ম্যানের ভারতীয় সংস্করণকে প্রথম শরদ দেবরাজন, সুরেশ সীতারামন এবং জীবন জে. কাং স্পাইডার-ম্যান: ইন্ডিয়া কমিক বইতে ২০০৫ সালের জানুয়ারিতে প্রকাশ করেছিলেন।

এখন স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে তাঁর প্রথমবারের জন্য বড় পর্দায় আত্মপ্রকাশ করবে।

ছবির পরিচালক কেম্প পাওয়ারস জানিয়েছেন কীভাবে পবিত্র প্রভাকর মাল্টিভার্সের অন্যান্য স্পাইডার ম্যানের ভ্যারিয়েন্টদের থেকে আলাদা। তিনি বলেছেন, “পবিত্রের ক্ষমতা জাদুর মাধ্যমে এসেছে। তেজস্ক্রিয় মাকড়সা কামড়ে অন্যান্য স্পাইডার ম্যানরা তাদের ক্ষমতা পেয়েছে ফলে এদিক থেকে  পবিত্র একেবারেই আলাদা। সে আসলে একটি রহস্যময় বস্তু থেকে তার ক্ষমতা অর্জন করেছিলেন। তবে তাকেও বাকি স্পাইডার ম্যানদের মতো নানা সমস্যা ও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। পাশাপাশি আর্থ ৬১৬-এর স্পাইডার ম্যান পিটার বেনজামিন পার্কারের মতো পবিত্র প্রভাকরও তার কাকাকে হারিয়েছে। এই সিনেমায় সে মাইলসের সমসাময়িক।”