NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

গুরুতর অসুস্থ প্রিয়জন, বিদেশ সফর বাতিল আলিয়ার


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৫ এএম

গুরুতর অসুস্থ প্রিয়জন, বিদেশ সফর বাতিল আলিয়ার

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটের দাদু নরেন্দ্র রাজদান। দাদুর স্বাস্থ্যের অবনতি দেখে বিমানবন্দর থেকে ফিরে এলেন আলিয়া। বাতিল করেন বিদেশ সফর।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নরেন্দ্র রাজদান আলিয়ার মা সোনি রাজদানের বাবা। কিছুদিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নরেন্দ্রবাবু। বর্তমানে আরও জটিল হয়েছে তার শারীরিক পরিস্থিতি।

এর মধ্যেই হাসপাতাল থেকে বাড়িতে ফোন করে জানানো হয়, রোগীকে আইসিউতে স্থানান্তরিত করা হচ্ছে। আর এই খবর পেয়েই বিমানবন্দর থেকে ফিরে আসেন আলিয়া। পরিবারের এই কঠিন সময়ে দেশের বাইরে যেতে চান না অভিনেত্রী। তাই এই সিদ্ধান্ত।

এর আগে বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়ার মুখে উঠে এসেছে দাদুর কথা। তাকে বলতে শোনা যায়, বাবা, মা, দাদু ও দিদিদের নিয়েই ছোট্ট পৃথিবী তার। তাই স্বাভাবিকভাবেই দাদুর পাশেই থাকতে চান নাতনি।