NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মেয়ের দেখাশোনা করতে কোন তারকাকে বেছে নেবেন রণবীর?


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৪:১৬ এএম

মেয়ের দেখাশোনা করতে কোন তারকাকে বেছে নেবেন রণবীর?

দেখতে দেখতে রণবীর-আলিয়ার মেয়ের বয়স ৬ মাস হয়ে গেছে। এরই মধ্যে কাজে ফিরেছেন মা আলিয়া। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র শুটিং থেকে শুরু করে আন্তর্জাতিক পোশাক সংস্থার ফ্যাশন শোতেও দেখা গেছে তাকে। 

মা বাড়িতে থাকছেন না, তা হলে মেয়ে রাহার দেখাশোনা করবেন কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে প্রশ্ন করা হয়, কোন তারকাকে নিজের মেয়ের দেখাশোনার দায়িত্ব দেবেন তিনি। বলিউডে তারকাদের মধ্যে শাহরুখ খানকে বাছলেন রণবীর। তিনি বলেন, শাহরুখ খানকে কিছুই বিশেষ করতে হবে না। তিনি নিজের হাত খুলে ওই পরিচিত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লেই রাহা খুশি হয়ে যাবে! 

রণবীর নিজেই শাহরুখের অনুরাগী, এ কথা একাধিক বার স্বীকার করেছেন তিনি। শাহরুখের সঙ্গে খুব ভালো সম্পর্ক আলিয়ারও। তাদের মেয়ে রাহা শাহরুখকে পছন্দ করবে না, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, দাবি রণবীরের।