NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিএনপিকে ক্ষমতায় আনতে ভারত বা আমেরিকার সহযোগিতার প্রয়োজন নাই: গয়েশ্বর


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০২:৫০ এএম

>
বিএনপিকে ক্ষমতায় আনতে ভারত বা আমেরিকার সহযোগিতার প্রয়োজন নাই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে কিছু দেশি-বিদেশি ফেরিওয়ালা নেমেছে। একটা নির্বাচনী হাওয়া তোলার জন্য একদিকে নির্যাতন, আরেক দিকে নিচ দিয়ে হাত মেলানোর একটা চক্রান্ত চলছে। ভারত এবং আমেরিকা—যেকোনো দেশের সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। তবে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা আমাদের জরুরি।’

আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’–এর উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ঝুড়ির মধ্যে ১০০ সংসদের আসন নিয়ে ঘুরছে। মনে হচ্ছে, এটা একটা ফলের দোকান। বলছে, লাগবে, কিনবেন? ফেরিওয়ালা যেভাবে বলে। এই রকম কিছু ফেরিওয়ালা নামছে ডিপ্লোমেটিক ও বড় বড় এলাকায়। পুরান ঢাকায় তো নাই। তারা ওখানে নানা জায়গায় যায়। কেউ হয়তো কেনার জন্য এক পা এগোয় আবার তিন পা পেছায়। কারণ, জনগণের কাছে যদি আবার ধোলাই-টোলাই খেয়ে বসে। এ রকম একটা চক্রান্ত চলছে। এই ফেরিওয়ালা কিন্তু শুধু দেশি না। এই ফেরিওয়ালা কিন্তু বিদেশিও আছে। এই ফেরিওয়ালাগুলি বিনা পোশাকে। কিন্তু সরকারের লোক। বিনা পোশাকে কিন্তু বিনা অস্ত্রে না। তারা নানা জায়গায় গিয়ে ঠেক দেয়, নানা জায়গায় গিয়ে বোঝায়।’