সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৬ পিএম


ঢাকা: জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রবিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল সোমবার সকাল ১১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ষীয়ান রাজনীতিবিদ সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর তার নির্বাচনী এলাকা নগরকান্দায় হবে দ্বিতীয় নামাজে জানাজা। বাদ আসর রাজধানীর বনানী কবর স্থানে দাফন করা হবে সাজেদা চৌধুরীকে। এসব তথ্য জানিয়েছেন সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান।
বাংলাদেশ রিলেটেড নিউজ
বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী
এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের
ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান
লোডশেডিং চলবে কতদিন?
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

