NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জাপানে ছুরিকাঘাত-বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:২০ এএম

জাপানে ছুরিকাঘাত-বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

আর্ন্তজাতিক ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলীয় নাকানোতে ছুরি ও বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার নাকানোর প্রত্যন্ত অঞ্চলে বন্দুকধারীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

সিএনএনের খবরে বলা হয়েছে, নাকানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন।

হামলা নিয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে জানা গেছে, মুখোশ পরিহিত এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর রাইফেল থেকে গুলি চালান হামলাকারী।

 

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হয়েছেন। তবে তারা গুলিতে নাকি ছুরিকাঘাতে হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এনএইচকের খবর অনুসারে, সন্দেহভাজন ব্যক্তি আগাগোড়া একটি ছদ্মবেশী টুপি, সানগ্লাস এবং মুখোশ পরেছেন। 

 

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়।