NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গ্রিন কার্ড পেলেন শাকিব খান, ফিরছেন দেশে


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৮ এএম

>
গ্রিন কার্ড পেলেন শাকিব খান, ফিরছেন দেশে

টানা সাত মাস। দেশ ছেড়ে একটানা এতদিন কোথাও থাকেননি ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই দীর্ঘ প্রবাস জীবন একটি বিশেষ উদ্দেশ্যে। সেটা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে শাকিবের। হাতে পেয়েছেন বাইডেনের দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি।

শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে খবরটি জানিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে, শাকিব গ্রিন কার্ড আরও আগেই পেয়েছেন। তবে প্রিন্ট আকারে যে কার্ড তার হাতে আসার কথা, সেটাও সম্প্রতি পেয়ে গেছেন।  

গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সেটার শর্তস্বরূপ টানা সাত মাস নিউইয়র্কে বসবাস করেছেন। এমনকি গত রোজার ঈদও তিনি সেখানে উদযাপন করেছেন। যেটা ছিল পরিবার ছাড়া তার প্রথম ঈদ।

shakib khan
নিউইয়র্কে শাকিব খান

এদিকে শোনা যাচ্ছে, সপ্তাহ খানেক পরই দেশে ফিরছেন শাকিব খান। আগামী ৬ জুলাই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেক্ষেত্রে ঢাকায় পৌঁছাবেন ৮ জুলাই। কোরবানির ঈদটা পরিবারকে নিয়েই উদযাপন করবেন তিনি।

তবে খুব বেশিদিন দেশে থাকবেন না শাকিব। কারণ যুক্তরাষ্ট্র থেকে তিনি একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন। ‘রাজকুমার’ নামের সেই সিনেমার শুটিংয়ের জন্য আবার উড়াল দেবেন মার্কিন মুলুকে। এই সিনেমায় তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।