NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউ ইয়র্কে তুর্কি হাউসে হামলা, তদন্ত চলছে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৬ এএম

নিউ ইয়র্কে তুর্কি হাউসে হামলা, তদন্ত চলছে

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তুর্কি হাউসে স্থানীয় সময় সোমবার ভোররাতে হামলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। ভবনটিতে তুরস্কের কূটনৈতিক মিশন অবস্থিত।

নিউ ইয়র্কে তুরস্কের কনসাল জেনারেল রেহান ওজগুর জানিয়েছেন, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৪ মিনিটে হামলাকারী ভবনের জানালা ভেঙে ফেলে।

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি। ভবনের ১২টি জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

রেহান বলেন, আততায়ীকে এখনো শনাক্ত করা যায়নি। সে ঘটনাস্থলে একটি দরজা খোলার হাতিয়ার রেখে গেছে।

 

হামলার পর ভবনটি নিউ ইয়র্ক পুলিশ ঘেরাও করে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে এ ঘটনায় নিউ ইয়র্কে তুর্কিদের জন্য তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটদানকে প্রভাবিত হয়নি বলে নিশ্চিত করেছেন কনসাল জেনারেল। বর্তমানে তুর্কি হাউসে তুর্কি প্রবাসীরা তাদের ভোট দিচ্ছেন। 

সূত্র : আনাদোলু এজেন্সি