NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আমেরিকায় নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৯ এএম

আমেরিকায় নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩

আর্ন্তজাতিক ডেস্ক: আমেরিকার কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। 

স্থানীয় সময় রবিবার মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাত প্রায় দেড়টার দিকে শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানসাস সিটি পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দু’জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে তিনজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পৌঁছানোর পরপরই একজন মারা যায় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া আহত বাকি দু’জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল। সূত্র: সিবিএস নিউজদ্য গার্ডিয়ান