NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে টুইট, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব ইরানের


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৬ এএম

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে টুইট, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত একটি টুইট করেছিলেন। তাতে বলা হয়েছিল, সম্প্রতি তিন বিক্ষোভকারীকে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া দিয়েছে ইরান, তা মেনে নেওয়া যায় না। মৃত্যুদণ্ড বন্ধ হওয়া উচিত। কিন্তু ইরান বিষয়টি ভালোভাবে নেয়নি।

ইরান জানিয়েছে, বিচারপ্রক্রিয়া এবং শাস্তি ইরানের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে সুইস রাষ্ট্রদূতের মন্তব্য করার কোনো অধিকার নেই। এই কারণেই সুইস রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। রবিবার রাষ্ট্রদূত দেখাও করতে গিয়েছিলেন।
 

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শুধু টুইটের বয়ান নয়, ইরানের যে পতাকা ব্যবহার করা হয়েছে ওই টুইটে, সেটিও ভুল। পুরনো সময়ের পতাকার ছবি ব্যবহার করেছে সুইস দূতাবাস। ইরানে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৬ বছরের এক কুর্দ নারীর মৃত্যুর পর থেকে বিক্ষোভ শুরু হয়।

ঠিকমতো পোশাক পরেননি, এই অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে ইরান। রাস্তায় রাস্তায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। বহু তারকাও এই বিক্ষোভে অংশ নেন।
সরকার কঠোর হাতে বিক্ষোভ মোকাবিলা করে। হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। তাদেরই তিনজনকে প্রাণদণ্ড দেওয়া হলো।

 

এদিকে ইরান জানিয়েছে, ওই তিন ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে কারণ, তারা তিনজনই ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। ইরান কোনোভাবেই এই ধরনের আচরণ বরদাস্ত করবে না।

সূত্র : ডয়চে ভেলে