NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

>
ঢাবি ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৭ জুন) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বক্তৃতামালা প্রভৃতি। এ উপলক্ষে উপাচার্য কেক কাটেন এবং র‍্যালির উদ্বোধন করেন। বর্ণাঢ্য র‌্যালিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে খন্দকার ফারজানা রহমান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা এবং দেশের জন্য প্রাণ দেওয়া সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও ক্রিমিনোলজি বিভাগ প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছে তার উপর আলোকপাত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।