NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

জেদ্দায় পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৭ এএম

জেদ্দায় পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট

ঢাকা: ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে।

বাংলাদেশ বিমানের ডেডিকেটেড ফ্লাইটটিতে ৪১৫ জন মুসল্লি গেছেন; যাদের সবাই সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

জানা গেছে, আজ রবিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা।

 

এর আগে আজ ভোররাত ৩টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। 

বিমানের আরও ৪টি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।

এর আগে গত শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।