NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

৪ বছর পর কোহলির সেঞ্চুরি


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৬:২১ পিএম

৪ বছর পর কোহলির সেঞ্চুরি

রান তাড়ায় ইনিংসের প্রথম দুই বলেই বাউন্ডারি। সেই যে শুরু, এরপর বিরাট কোহলি যখন থামলেন, তার নামের পাশে জ্বলজ্বল করছে ৬৩ বলে ১০০ রানের দারুণ ইনিংস। চার বছর পর আইপিএলে সেঞ্চুরির স্বাদ পেলেন ভারতীয় তারকা।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ৮ উইকেটে জয়ের ম্যাচে ইনিংসটি খেলেছেন কোহলি। যেখানে ১২টি চারের পাশে ছক্কা আছে ৪টি।

এই ম্যাচের আগে আইপিএলে কোহলির সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালের এপ্রিলে, ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৮ বলে করেছিলেন ১০০ রান। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তার সেঞ্চুরি হলো ৬টি, যা সর্বোচ্চ। সমান ৬টি সেঞ্চুরি আছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলেরও।

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় কোহলি ও ফাফ দু প্লেসির ১৭২ রানের শুরুর জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় বেঙ্গালোর।

কোহলি ফিফটি পূর্ণ করেন ৩৫ বলে। পরের ২৭ বলে তিনি স্পর্শ করেন তিন অঙ্ক। ৯৪ রান থেকে পেসার ভুবনেশ্বর কুমারকে ছক্কায় উড়িয়ে ৬২ বলে স্পর্শ করেন শতক। পরের বলে আরেকটি ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। 

২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই বেঙ্গালোরের হয়ে খেলছেন কোহলি। প্রথম সেঞ্চুরি পান তিনি ২০১৬ আসরে। স্রেফ একটি নয়, সেবার সেঞ্চুরি করেন ৪টি! ১৬ ম্যাচে সেবার তার ৯৭৩ রান আইপিএলে এক আসরে এখনও রেকর্ড।

চলতি আসরেও দারুণ ছন্দে আছেন তিনি। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৩৫.৮৬ স্ট্রাইক রেটে করেছেন ৫৩৮ রান। একটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৬টি।