NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফের প্রেসিডেন্ট হলে এরদোয়ান যে উদ্যোগ গ্রহণ করবেন


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০১:৩২ এএম

ফের প্রেসিডেন্ট হলে এরদোয়ান যে উদ্যোগ গ্রহণ করবেন

আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কে  প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আগামী ২৮ মে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কেমাল কিলিচদারওলুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রথম দফার নির্বাচনে কিলিচদারওলুর চেয়ে ৫ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন এরদোয়ান। দ্বিতীয় দফার নির্বাচনে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

দ্বিতীয় দফার নির্বাচনে এরদোয়ান জয়ী হলে তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসীন হবেন। তুরস্কের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক হিসেবে তার অবস্থান বজায় থাকবে। তার অধীন তুরস্কে ২০১৮ সালে গৃহীত প্রেসিডেন্টশাসিত শাসনব্যবস্থা অব্যাহত থাকবে।

 

জীবনযাপনের খরচ বাড়া জনিত চাপ থেকে মানুষকে স্বস্তি দিতে এরদোয়ান সরকার জ্বালানি বিলে ভর্তুকি, অবসর ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া, সরকারি কর্মীদের বেতন এবং ন্যূনতম মজুরির পরিমাণ বাড়াবে। পাশাপাশি তুরস্কের অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি মুনাফার হারও কমিয়ে দেবেন।

এরদোয়ান বলেছেন, তিনি একটি স্বাধীন পররাষ্ট্রনীতিমালা প্রণয়ন করবেন, যা আঞ্চলিক, আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলোর ওপর প্রভাব বজায় রাখবে।