NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সাফে বাংলাদেশের ম্যাচ কবে-কখন


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ পিএম

সাফে বাংলাদেশের ম্যাচ কবে-কখন

আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ জুন শক্তিশালী লেবাননের বিপক্ষে। ব্যাঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় বিকেল ৪ টা)।

বাংলাদেশের গ্রুপের অন্য দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ জুন। ২৫ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিও বিকেলে। ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচটি ভুটানের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটায়। প্রথম দুই ম্যাচে প্রাপ্ত পয়েন্টের ওপরই নির্ভর করবে টুর্নামেন্টে বাংলাদেশের স্থায়ীত্ব।

২১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে ‘এ’গ্রুপের দুই দল কুয়েত ও নেপাল। স্বাগতিক ভারত গ্রুপের তিনটি ম্যাচই খেলবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় (বাংলাদেশ সময় রাত ৮টা)।

২৮ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হবে। ১ জুলাই একই দিন দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ জুলাই ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনালের সময় এখনো নির্ধারিত হয়নি।

বাংলাদেশের ম্যাচগুলো

তারিখ     প্রতিপক্ষ       সময়
২২জুন    লেবানন     বিকেল চারটা
২৫জুন মালদ্বীপ   বিকেল চারটা
২৮জুন   ভুটান  রাত আটটা