NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কলকাতায় সালমান খান, টিকেটের দাম তিন লাখ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৭ এএম

কলকাতায় সালমান খান, টিকেটের দাম তিন লাখ

বলিউডের অন্যতম জৌলসপূর্ণ, তারকাখচিত মিউজিক্যাল শো দাবাং ট্যুর। বেশ কয়েক বছর ধরে চলছে এই শো। তবে এই প্রথমবার কলকাতায় বসছে আসর। আর এতে যোগ দেবেন ভাইজান খ্যাত সালমান খান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সালমান খানের অপেক্ষায় দিন গুণছে কলকাতা। আর মাত্র একদিন পর ১৩ মে কলকাতায় পা রাখছেন ভাইজান। এ উপলক্ষ্যে ইস্টবেঙ্গল মাঠে ইতোমধ্যেই সাজ সাজ রব তৈরি হয়েছে। ভিন্ন আঙ্গিকে সেজেছে পুরো শহর।

সালমানের এ শোয়ের টিকিটের দাম শুরু হয়েছে ৬৯৯ টাকা (ভারতীয় মুদ্রা) থেকে। সর্বাধিক টিকিটের দাম ৪০ হাজার টাকা। কিন্তু আপনি যদি কাছ থেকে ভাইজানকে লাইভ দেখতে চান, পেতে চান লাউঞ্জের নানা সুবিধা তাহলে আপনাকে দিতে হবে ২ থেকে ৩ লাখ টাকা।

এদিকে খুনের হুমকি থাকায় সালমানের নিরাপত্তায়ও বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড' অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খানসহ আরও অনেক বলিউড তারকার।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ১৩ তারিখ অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সালমান।

এর আগে ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় একটি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল ভাইজানের। কিন্তু তিনি মাঠে পা রাখার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে। এরপর আর কোনো শো বা ছবির প্রচারে দেখা যায়নি তাকে। মাঝে কেটে গেছে এক দশকেরও বেশি সময়। ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে কলকাতায় এলেও পাবলিকলি কলকাতায় শো করেননি সালমান। তবে এবার ২০২৩ সালে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।