NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হামে শিশুমৃত্যুর জন্য ইউনূস-নূরজাহানকে দায়ী করে মানববন্ধন সম্পর্কের তিক্ততা কমাতে ভ্যাটিকান-রোম সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নির্বাচন, যুক্তরাষ্ট্রে তৃণমূল-বিজেপির পক্ষে-বিপক্ষে চলছে কোটি কোটি টাকার ‘বাজি’ যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান পেলেন বাংলাদেশি নির্মাতা পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা!
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৮ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক টুই‌ট বার্তায় জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ কর‌ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ‌ভিবাদন ও উষ্ণ শুভেচ্ছা পৌঁ‌ছে দিয়ে‌ছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নেতাদের দিকনির্দেশনা ও দর্শন ভারত-বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করে চলেছে।

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে এদিন বিকেলে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

 

ঢাকায় অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন জয়শঙ্কর।

সবশেষ, গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন।