NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo
ইমরান খান গ্রেফতার

সহিংসতা ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৫১ এএম

সহিংসতা ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও সহিংসতা এড়াতে দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোথাও একসাথে চার জনের বেশি লোক জড়ো হতে পারবে না তেমন আদেশই দিয়েছে প্রশাসন।

হঠাৎ করেই আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে। ইমরানকে গ্রেফতারের পর তার দল তেহরিক-ই-ইনসাফের সদস্যরা বিক্ষোভের ডাক দেয়।

 

পিটিআই কর্মীদের জড়ো হওয়া ঠেকাতেই মূলত ইসলাবাদ পুলিশ ১৪৪ ধারা জারির পথে হাঁটে। পুলিশ অবশ্য জানিয়েছে, এখনো কোথাও কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।