NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের ৫ আসামির রায় বৃহস্পতিবার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৫ এএম

মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের ৫ আসামির রায় বৃহস্পতিবার

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জ জেলার লাখাই থানার মাওলানা শফি উদ্দিনসহ ৫ জনের রায় বৃহস্পতিবার (৩০ জুন) ঘোষণার দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য আসামিরা হলেন- মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২), ছালেক মিয়া ও সাব্বির আহমেদ।

মঙ্গলবার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম।

প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন বলেন, এ মামলার আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। আমরা প্রসিকিউশন থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি তাদের সর্বোচ্চ সাজা হবে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গাজী তামিম বলেন, প্রসিকিউশন পক্ষ আমার মক্কেলের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি তারা খালাস পাবেন।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় ৫ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করে। প্রসিকিউশন এ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৭ মে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট দুটি অভিযোগ আনা হয়েছে।