NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হামে শিশুমৃত্যুর জন্য ইউনূস-নূরজাহানকে দায়ী করে মানববন্ধন সম্পর্কের তিক্ততা কমাতে ভ্যাটিকান-রোম সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নির্বাচন, যুক্তরাষ্ট্রে তৃণমূল-বিজেপির পক্ষে-বিপক্ষে চলছে কোটি কোটি টাকার ‘বাজি’ যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান পেলেন বাংলাদেশি নির্মাতা পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা!
Logo
logo

জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার দিন আজ


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৫ পিএম

জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার দিন আজ

ঢাকা: জরুরি অবস্থায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার দিন ৭ মে। ২০০৭ সালের এই দিনে তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থার সময় মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফেরেন। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিকূলতাকে উপেক্ষা করে আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার দিনটিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবেন দলের নেতাকর্মীরা।

২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার চেষ্টা চালায় সে সময়ের তত্ত্বাবধায়ক সরকার। তাঁকে বহন না করতে এয়ারলাইনসগুলোকে চাপ দেওয়া হয়। বৈধ টিকিট থাকার পরও ব্রিটিশ এয়ারওয়েজের বিমান শেখ হাসিনাকে দেশে আনতে অস্বীকৃতি জানায়। পরে শেখ হাসিনার দেশে ফেরার নিষেধাজ্ঞা তুলে নেয় তত্ত্বাবধায়ক সরকার। ৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাঁকে সাদর অভ্যর্থনা জানায়। ঢাকা বিমানবন্দর থেকে মিছিল-শোভাযাত্রা সহকারে তাঁকে ধানমণ্ডিতে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসে।

২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক বছর কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এরপর আরো দুইবার টানা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।

গতকাল আওয়ামী লীগ এক বিবৃতিতে শেখ হাসিনার দেশে ফেরার দিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানায়।