NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাবার রাজ্যাভিষেকে তৃতীয় সারিতে প্রিন্স হ্যারি!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৩ পিএম

বাবার রাজ্যাভিষেকে তৃতীয় সারিতে প্রিন্স হ্যারি!

ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং অ্যান্ড্রু শনিবার রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু তাদের রাজপরিবারের সদস্যদের জন্য নির্ধারিত আসনের একেবারে তৃতীয় সারিতে জায়গা দেওয়া হয়েছিল। এমনকি কোনও আনুষ্ঠানিক ভূমিকাও পালন করতে দেখা যায়নি এই দুই প্রিন্সকে।

রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং তার মার্কিন বংশোদ্ভূত স্ত্রী মেঘান মের্কেল ২০২০ সালে রাজকীয় দায়-দায়িত্ব ত্যাগ করেন। এরপর থেকে রাজপরিবারের ভেতরের নানা কোন্দলের তথ্য প্রকাশ করেন প্রিন্স হ্যারি।

হ্যারি তার বাবার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি-না তা নিয়ে চলতি বছরের শুরুর দিকে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কারণ তিনি তার স্মৃতিকথা ‘স্পেয়ারে’ পারিবারিক বিবাদের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছিলেন।

আর প্রিন্স হ্যারির বড় ভাই অ্যান্ড্রুর মার্কিন অর্থদাতা জেফরি অ্যাপস্টেইনের সাথে অতীতের সম্পর্ক এবং যৌন নির্যাতনের অভিযোগ নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। যদিও আদালতের বাইরে এই সমস্যার নিষ্পত্তি করা হয়। এ জন্য রাজপরিবারে অ্যান্ড্রুর ভূমিকাও স্থগিত করা হয়।

শনিবার বাকিংহাম প্যালেস থেকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবি পর্যন্ত রাষ্ট্রীয় গাড়িতে করে যাওয়ার সময় রাজপ্রাসাদের সামনে একটি গ্র্যান্ডস্ট্যান্ডের ভিড়ের মধ্য থেকে অ্যান্ড্রুকে দেখে অনেকেই চিৎকার করে ওঠেন।

ডিউক অব সাসেক্স ৩৮ বছর বয়সী হ্যারি ও ডিউক অব ইয়র্ক ৬৩ বছর বয়সী অ্যান্ড্রু রাজপরিবারের অন্যান্য সদস্যদের সাথে অ্যাবিতে পৌঁছান।

স্মৃতিকথা স্পেয়ারের প্রকাশের পর থেকে রাজপরিবারের সাথে প্রিন্স হ্যারির দূরত্ব তৈরি হয়েছিল। এরপর প্রথমবারের মতো রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান ঘিরে পরিবারের সদস্যদের সাথে মিলিত হলেন তিনি।