NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নতুন রোগের নাম টিকটক: মোস্তাফা জব্বার


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৫ পিএম

নতুন রোগের নাম টিকটক: মোস্তাফা জব্বার

ঢাকা : টিকটককে নতুন রোগ বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এখন একটা নতুন রোগ দেখা দিয়েছে, সেটার নাম টিকটক। টিকটকের কী পরিমাণ অপব্যবহার হয় তা আপনারা দেখেছেন। পদ্মা সেতু নিয়ে ভাইরাল হয়ে গেছে। পুরা দেশ কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।'

সোমবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক জহুর হোসেন চৌধুরী জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও ‌“দরবার-ই-জহর কলাম” গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা সম্ভব হচ্ছে না জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালের ওয়েবসাইট বন্ধ করলে তারা ফেসবুকে তাদের কার্যক্রম চালায়। ফেসবুকে ভিডিও প্রচারণা বন্ধ করলে ইউটিউবে প্রচার করে।

জহুর হোসেন চৌধুরী স্মরণে মন্ত্রী বলেন, নতুন যন্ত্র আসবে প্রযুক্তি আসবে। কিন্তু জহুর হোসেন চৌধুরী যে পথ তৈরি করে দিয়ে গেছেন এইটা যন্ত্র দিয়ে রিপ্লেস হবে না, প্রযুক্তি দিয়ে রিপ্লেস হবে না। এই মেধা, মনন, সৃজনশীলতা, এর যে মাহাত্ম্য আমরা সমৃদ্ধ জাতি হিসেবে তাকে স্মরণ করবো।

প্রকাশনা উৎসবে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।