NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

লিভিংস্টোন ঝড়ের পরও সূর্যের তাপে পুড়লো পাঞ্জাব


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৯ এএম

লিভিংস্টোন ঝড়ের পরও সূর্যের তাপে পুড়লো পাঞ্জাব

স্কোরবোর্ডে ২১৪ রান তুলে কিছুটা হলেও স্বস্তিতেই ছিল পাঞ্জাব কিংস। যত ভালো উইকেট আর ভালো ব্যাটিং লাইন-আপই থাক না কেন, ওভারপ্রতি দশের বেশি রান তোলা সব সময়ই চ্যালেঞ্জিং। কিন্তু রান তাড়ায় সূর্যকুমার যাদব আর ঈশান কিষান যেভাবে ব্যাট চালিয়ে গেলেন, লক্ষ্যটা আরও বড় হলেও মুম্বাইয়ের সমস্যা হতো না।

৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এ জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। পাঞ্জাব আছে সাতে। দুই দলেরই পয়েন্ট ১০ করে।

দুই শর বেশি রান তাড়ায় শূন্য রানেই অধিনায়ক রোহিতকে হারায় মুম্বাই। ক্যামেরন গ্রিনকে নিয়ে কিষানের পরের জুটিতে ওঠে ৫৪ রান। মূলত তৃতীয় উইকেটেই মুম্বাইকে জয়ের কাছাকাছি নিয়ে যান কিষান সূর্যকুমাররা। ৯.১ ওভার স্থায়ী জুটিতে ১১৬ রান তুলে নেন দুজনে। স্যাম কারেনকে টানা চার বলে ২ ছয় ২ চার মেরে ২২ বলে ফিফটি তুলে নেন সূর্যকুমার। কিষান ৫০ পূর্ণ করেন ২৯ বলে।

দুজনের শতরানের জুটি ভাঙে নাথান এলিসের বলে সূর্যকুমার আর্শদীপের ক্যাচ হলে। ৩১ বলে ৬৬ রান করেন সূর্যকুমার। পরের ওভারে আর্শদীপের শিকার হন ৪১ বলে ৭৫ রান করা কিষান। ৬ বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যান আউট হলেও মুম্বাইয়ের জিততে সমস্যা হয়নি। তিলক ভার্মা আর টিম ডেভিড মিলে ১৬ বলে ৩৮ রান তুলে জয় নিশ্চিত করে ফেলেন। আর্শদীপ ৩.৫ ওভার বল করে দেন ৬৬ রান।

এর আগে পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মারা। প্রথম দশ ওভারে ৭৮ রান তোলা পাঞ্জাব শেষ ১০ ওভারে তোলে ১৩৬ রান। লিভিংস্টোন ৪২ বলে ৮২ আর জিতেশ ২৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন।