NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিডনী ফাইটার্স ক্রিকেট ক্লাবের নেতৃত্বে নতুন মুখ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ পিএম

সিডনী ফাইটার্স ক্রিকেট ক্লাবের নেতৃত্বে নতুন মুখ

সিডনী ফাইটার্স ক্লাব অস্ট্রেলিয়ার সিডনীর কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে একটি পরিচিত দলের নাম। অধিনায়ক ফরহাদ মাহবুব এবং সহ-অধিনায়ক এস কে ডি রাহুল রাহুলের অধীনে গত ২ বছরের বেশি সময় ধরে সুনামের সাথে সিডনী ফাইটার্স ক্লাব খেলে আসছে। 

গত ১লা মে (সোমবার) দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে ক্রিকেট ক্লাবটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার হামিদ আল হাসান এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অগ্নিক পোদ্দার। তাদের দুইজনেরই সিডনী কম্যুনিটি ক্রিকেট ও ক্রিকেট এন এস ডাব্লিউতে দীর্ঘ দিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। 

বাংলাদেশী কম্যুনিটি ক্রিকেটে হামিদ আল হাসান ১২৮ ম্যাচ খেলে করেছেন ১৮০০ রান এবং ১৭.৮ গড়ে  উইকেট পেয়েছেন ১০৭ টি। অন্যদিকে অপেক্ষাকৃত তরুন অগ্নিক পোদ্দার ৩৯ ম্যাচ খেলে রান করেছেন ৬৮৯ এবং ১৮.৬ গড়ে উইকেট পেয়েছেন ২১ টি। দলের প্রতিষ্ঠাতা অধিনায়ক ফরহাদ মাহবুব এখন থেকে মূল সমন্বয়ক হিসেবে কাজ করবেন, তাকে সহায়তা করবেন খেলোয়ার সংগ্রহ ও নির্বাচন করার নতুন প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত এস কে ডি রাহুল রাহুল এবং সদস্য শাহ আহসান।


উল্লেখ্য সিডনী ফাইটার্স ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িত। এই ক্লাবের সদস্যদের উদ্যোগেই গত রমজানে বাংলাদেশের খুলনা শহরে বেশ কিছু অসহায় মানুষকে ১০ দিন ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছিলো।


নতুন কমিটির সদস্যরা হলেন হামিদ আল হাসান (অধিনায়ক), অগ্নিক পোদ্দার (সহ-অধিনায়ক), শাহ আহসান (খেলোয়াড় সংগ্রহ ও নির্বাচন কমিটির সদস্য), এস কে ডি রাহুল (খেলোয়াড় সংগ্রহ ও নির্বাচন কমিটির প্রধান), ফরহাদ মাহবুব (প্রধান সমন্বয়ক)।