NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

সরকারি সফরে বেলজিয়াম যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৬ এএম

সরকারি সফরে বেলজিয়াম যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের জন্য সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  আগামী ১-৫ মে ইউরোপীয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে সফর করবেন তিনি।

সেখানে প্রতিমন্ত্রী ইউরোপীয়ান ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার উলভা জোহানসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানেজ লেনারকিক, আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক কমিশনার জুটটা ইউপিলাইনেন, অর্থ ও বাণিজ্য বিষয়ক উপনির্বাহী কমিশনারের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিমন্ত্রী-উপমন্ত্রী পর্যায়ের পররাষ্ট্র বিষয়ক ইউরোপীয়ান পার্লামেন্টের সভাপতি ডেভিড ম্যাক অ্যালিস্টার, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ইউরোপীয়ান পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে, মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ইউরোপীয়ান বিনিয়োগ ব্যংকের সহসভাপতি ক্রিস পিটারসসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

মো. শাহরিয়ার বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ ও বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক প্রতিমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হবেন। প্রতিমন্ত্রী বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনে যাত্রা করবেন এবং যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যোগ দেবেন।