NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত ৫


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০২:৪৫ এএম

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভলেন্ডে সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লিভলেন্ডের একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন এক হামলাকারী এআর-১৫ রাইফেল থেকে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। স্থানীয় সময় শুক্রবার আনুমানিক রাত ১১টা ৩১ মিনিটের দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এবিসি নিউজ বলছে, সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে গুলির ঘটনার বিষয়ে একটি ফোন কল পান।

পুলিশ বলেছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এবিসি নিউজকে কর্তৃপক্ষ বলেছে, গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দুজন নারী রয়েছেন। মৃত ওই দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা গেছে।

ক্লিভলেন্ডের কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। এই ঘটনায় নিহতদের সবার বয়স আট থেকে ৪০ বছরের মধ্যে।