NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সৌদি আরবের প্রশংসায় মেসি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:৩৪ এএম

সৌদি আরবের প্রশংসায় মেসি

পিএসজিতে থাকা নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে অন্য অনেক নামের সঙ্গে ওঠে আসছে সৌদি আরবের নামও। এর মধ্যেই কি না আবার মরুর দেশটির প্রশংসায় মেতেছেন আর্জেন্টাইন তারকা! অন্তত এই মুহূর্তে মেসির মুখে দেশটির নাম শুনলে যে কারোরই কিছুটা চমকে যাওয়ার কথা। দুয়ে দুয়ে চার মেলাতে বসে যাবেন অনেকেই। তবে আপাতত তেমন কিছু নয়। মরুর বুকে একরাশ সবুজের সমারোহে মুগ্ধ মেসি। দেশটির প্রতি ভ্রমণপিপাসুদের আকর্ষণ করেছেন কেবল।

সৌদি আরবের পর্যটনশিল্পকে ঢেলে সাজানো হচ্ছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশটির কর্তৃপক্ষ কাজ করছে জোরেশোরে। এরই প্রেক্ষিতে গেল বছর সৌদি আরবের পর্যটন অ্যাম্বাসেডর করা হয় মেসিকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। ফেসবুকে গাছগাছালির একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, সৌদিতে এত সবুজ কে ভেবেছিল? আমি যখনই পারি এর অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি। সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ভিজিট সৌদি আরব। অর্থাৎ সৌদি ভ্রমণ করুন।

এদিকে, চলতি বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। এখনো ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি সই না হওয়ায় পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সম্ভাব্য নতুন গন্তব্য নিয়েও জল্পনা বাড়ছে। এরই মধ্যে পুরনো ক্লাব বার্সেলোনা ছাড়াও নতুন গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাবের নামও।

আরেক বিশ্বতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর দেশটির আরেক ক্লাব আল হিলাল নাকি আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে আগ্রহী। এছাড়া সম্প্রতি আগ্রহী লিস্টে সৌদি প্রো লিগের আরেক শীর্ষ ক্লাব আল ইত্তিহাদের নামও শোনা যাচ্ছিল।