NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে প্রশাসনের আনন্দ শোভাযাত্রা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪২ এএম

বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে প্রশাসনের আনন্দ শোভাযাত্রা

 

 

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ- স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।

 

উক্ত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম,জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ"লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

 

রং-বেরঙের গ্যাস বেলুন, বাঁশি ও ঢাক-ঢোল পিটিয়ে শোভাযাত্রায় জেলা পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, স্কুল কলেজের শিক্ষার্থীগণ ও নানা শ্রেণী পেশার সাধারণ মানুষরা অংশ নেন।