NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাইডেনের কথায় গান গাইলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:১৭ এএম

বাইডেনের কথায় গান গাইলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নিতে হোয়াইট হাউজে যান ইয়ুন সুক।

সেখানে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে কথা বলেন এ দুই নেতা। তবে সিরিয়াস বিষয়ে আলোচনা ছাড়াও তারা মজা ও খুঁনসুটিতেও মেতেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের কথায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হোয়াইট হাউজে গানও গেয়েছেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বাইডেন কোরিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ‘আমেরিকান পাই’ নামের একটি গান নিয়ে কথা বলেন। এরপর এই গানটি গাইতে ইয়ুন সুক ইয়ুলকে আহ্বান জানান।

বাইডেন ইয়ুনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা জানি আমেরিকান পাই আপনার অন্যতম একটি প্রিয় গান।’

এর জবাবে ইয়ুন বলেন, ‘হ্যাঁ এটি সত্যি।’ তিনি জানান, ১৯৭১ সালে যখন গানটি প্রথম প্রকাশ হয় তখন থেকেই এ গানটি পছন্দ করতেন তিনি। ওই সময় তিনি স্কুলে পড়তেন।

এরপর বাইডেন বলেন, ‘আমরা চাই আপনি এই গানটি গাইবেন।’ মার্কিন প্রেসিডেন্ট বলার পর মাইক্রোফোন হাতে নিয়ে কোনো বাদ্যযন্ত্র ছাড়া গানটির কয়েক লাইন গেয়ে শোনান তিনি। তখন সেখানে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

ইয়ুককে গান গাইতে শুনে বাইডেন বলে ওঠেন, ‘আমি সত্যি জানতাম না আপনি গান গাইতে পারেন।’