NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উৎসবমুখর চাঁদ রাত মেলা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উৎসবমুখর চাঁদ রাত মেলা

নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেলা। ঈদুল ফিতরের আগের দিন ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় এ জমজমাট উৎসব। বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পোর্ট রোডে চাঁদ রাত উৎসবের আয়োজন করে। এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল মনমুগ্ধকর ইসলামমিক সাংস্কৃতিক পরিবেশনা। গজল, নাশিদ সহ ছিল ইসলামি সংস্কৃতির নানা আয়োজন। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে এ মনোজ্ঞ পরিবেশনা। 
নতুন প্রজন্মের শিল্পীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অসাধারণ পরিবেশনা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। ভিন্ন আমেজের এ উৎসব চলে গভীর রাত পর্যন্ত। ইউনিয়ন পোর্ট রোডে খোলা আকাশের নীচে বসে উপভোগ করেন প্রবাসীরা। ঈদ আনন্দে মেতে ওঠেন তারা। পুরো স্টরলিং-বাংলাবাজার এলাকাজুড়ে মেহেদী উৎসবের পাশাপশি কাপড়, গয়নাগাটিসহ রকমারী স্টলও ছিল উল্লেখ করার মত। স্টল গুলোতে মহিলাদের ভীড় ছিলো চোখে পড়ার মত। বর্ণিল এ মেলায় মেহেদী হাত রাঙানোর পাশাপাশি জামা-কাপড়, জুয়েলারী সহ বিভিন্ন সামগ্রীর স্টলে চলে ঈদ-কেনাকাটার ধুম। খলিল ফুড কোর্টেও ছিলো ক্রেতাদের উপচে পরা ভীড়। মেলা উৎসবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পরপরই সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ অতিথিদের সাথে নিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আতাউল ওসমানী, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ।