NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সাড়া পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, কৃতজ্ঞ সালমান


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০২:০৫ এএম

সাড়া পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, কৃতজ্ঞ সালমান

শুরুটা দুর্দান্ত হয়নি। মুক্তির প্রথম দিন মাত্র ১৫ কোটিতেই আটকে যায় সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। সমালোচকরাও সিনেমার নেগেটিভ রিভিউ দিয়েছেন। তবে ঈদের দিন প্রিয় ভাইজানকে নিরাশ করল না ভক্তরা। দ্বিতীয় দিন এক লাফে বেড়েছে সিনেমার আয়। খুশির ঈদে দলে দলে সিনেমা হল ভরিয়ে দিয়েছেন সালমান অনুরাগীরা।

চলতি বছরের অন্যতম বহুচর্চিত সিনেমা ফারহাদ সামজি পরিচালিত কিসি কা ভাই কিসি কি জান। সালমানের শেষ দুটি রিলিজ ‘রাধে’ এবং ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ বক্স অফিসে দাগ কাটতে পুরোপুরি ব্যর্থ। তাই এই সিনেমার বক্স অফিস ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন সালমান। পাঠান ঘিরে যে উন্মাদনা চোখে পড়েছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি এই সিনেমাকে ঘিরে। তবে ইদের বক্স অফিস নম্বর দেখে খানিকটা স্বস্তিতে সালমান। 

শনিবার (২২ এপ্রিল) ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ভাইজানের সিনেমা। যার অর্থ সিনেমা মুক্তির প্রথম দুই দিনে মোট ৪১.৫৬ কোটি টাকা আয় করেছে কিসি কা ভাই কিসি কি জান। এর জেরেই ভক্তদের ধন্যবাদ জানালেন তারকা।

টুইটারে নিজের একটি ছবি শেয়ার করে নায়ক লেখেন, আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। মন থেকে কৃতজ্ঞতা। 

সালমানের ছবির কমেন্ট বক্সে এক ভক্ত লেখেন, ‘ভাইজান আপনি নিজের একটা নিয়ম ভুলে গেছেন, নো সরি, নো থ্যাংক ইউ’। অন্য একজন লেখেন, ‘ভাই সবসময় তোমার পাশে আছি, আপনি আমাদের জান’। 

প্রথম দিনের তুলনায় সিনেমার আয় একলাফে ৬২.৮৭ শতাংশ বেড়েছে দ্বিতীয় দিন। দেশের নানান প্রান্তে রোববারও (২৩ এপ্রিল) সিনেমার একাধিক শো হাউসফুল। প্রাথমিক রিপোর্ট বলছে তৃতীয় দিনেও সিনেমার কালেকশন রয়েছে ২৫-২৭ কোটির আশেপাশে। এর ফলে প্রথম তিন দিনে সিনেমার আয় দাঁড়াল ৬৭-৬৯ কোটি টাকা। 

সালমানের এই সিনেমার ভারতের ৪৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। সিনেমার শো সংখ্যা প্রায় ১৬০০০। সিনেমায় সালমান ছাড়াও দেখা মিলেছে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি ও জগপতি বাবুদের। ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছে রাম চরণের।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে সফল হননি সালমান। কিসি কা ভাই কিসি কি জান কি এই হিসাব বদলাতে সফল হবে? সেটাই এখন দেখার পালা।