NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৫১ পিএম

ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন

বরাবরের মতো এবারও বিশ্বজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

আরবি চান্দ্র বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারের নবম মাস রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মাসটি বিশেষভাবে পবিত্র। পুরো মাস রোজা পালন শেষে পরবর্তী শাওয়াল মাসের ১ তারিখ ঈদুল ফিতরের মাধ্যমে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।

আরবি বর্ষপঞ্জি চাঁদভিত্তিক হওয়ার কারণে বিশ্বজুড়ে ঈদ উদযাপনের ক্ষেত্রে এক দিন তারতম্য হয়। চলতি বছর শুক্র ও শনিবার ঈদুল ফিতর উদযাপন করেছে বিশ্বের বিভিন্ন দেশ। সেই উদযাপনের কিছু ছবি দেওয়া হলো—

২১ এপ্রিল,র্ শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা

আল আকসায় ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মসজিদের বাইরের চত্বরে সময় কাটাচ্ছেন মুসল্লিরা।

মিসরে ঈদের নামাজ শেষে আনন্দে মেতে উঠেছে লোকজন। রাজধানী কায়রোর আল-সেদ্দিক মসজিদের বাইরের চত্ত্বর।
২১ এপ্রিল, শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবির মিনিস্ট্রি অব ওয়ার্কস ক্লাবের মাঠে নারী মুসল্লিদের ঈদুল ফিতরের নামাজ আদায়।
নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওগুনের কারা ইশেরি এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করতে এসেছে একটি পরিবার।
২১ এপ্রিল, শুক্রবার ইতালির তুরিন শহরের পোর্কো দোলা এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা
পোর্কো দোলায় ঈদের জামাতস্থলের বাইরের দৃশ্য
২১ এপ্রিল, শুক্রবার ইংল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চল ব্রিকেনহেডের ট্রানমেয়ার রোভার'স প্রেনটন পার্ক স্টেডিয়ামে মুসল্লিদের ঈদের নামাজ আদায়
সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আল-বাবের মোহামেদ আল ফাতিহ মসজিদে নামাজ আদায় শেষে মসজিদের বাইরের  চত্ত্বরে ঐতিহ্যবাহী নাচ-গানে মেতে উঠেছেন লোকজন।