NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আত্মহত্যা করেছেন কন্নড় অভিনেতা সম্পথ জে রাম


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২০ এএম

আত্মহত্যা করেছেন কন্নড় অভিনেতা সম্পথ জে রাম

আবারও দুঃসংবাদ ভারতের বিনোদন পাড়ায়। আত্মহত্যা করেছেন উদীয়মান কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। বয়স হয়েছিল ৩৫ বছর।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন রাম যে পরিমাণ কাজের আশা করছিলেন তা কিছুতেই মিলছিল না। বাধ্য হয়েই চরম পদক্ষেপ করেন তিনি। 

গত মাসেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শ্রী বালাজি ফটো স্টুডিয়ো’। সিনেমার পরিচালক রাজেশ ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় তিনিই প্রথম এই খবর জানান। 

রাজেশ লেখেন, এভাবে যে ছেড়ে চলে যাবে কিছুতেই বুঝতে পারেনি। আরও কত যুদ্ধ জেতা বাকি ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে এখনও অনেক সময় বাকি আছে। দয়া করে ফিরে এসো।’

অগ্নিসাক্ষী ধারাবাহিকে অভিনয় করেছিলেন রাম। সেই ধারাবাহিকে তার সহ-অভিনেতা বিজয় সূর্য বলেন, অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু পরে ঘটনাটা জানতে পারি। এক কথায় দুঃখজনক। 

গত বছরই বিয়ে করেন রাম। তার বিবাহিত জীবন সুখেরই ছিল বলে জানা গেছে। কেন এভাবে নিজেকে শেষ করে দিলেন রাম সে হিসাব কিছুতেই মেলাতে পারছেন না তার কাছের মানুষেরা।

বিগত বেশ কিছু সময় ধরে গ্ল্যামার দুনিয়ায় আত্মহত্যার ঘটনা যেন বেড়েই চলেছে। দিন দু’য়েক আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। তার মৃত্যুও আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে টলিপাড়ায় পল্লবী দে’র মৃত্যু– সামনে এসেছে হতাশা, কাজ না পাওয়ার মতো ঘটনা।

গত বছরের ডিসেম্বরে মৃত্যু হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। তার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ দায়ের করেন নায়িকার মা। প্রেমিক সিজান খান গ্রেফতারও হন, আপাতত তিনি জামিনে মুক্ত।