NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মান্নতের ছাদে চেনা পোজে ‘পাঠান’ শাহরুখ, গ্যালাক্সিতে সালমান


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৩:৫১ এএম

মান্নতের ছাদে চেনা পোজে ‘পাঠান’ শাহরুখ, গ্যালাক্সিতে সালমান

প্রতিবার আসেন। ভক্তদের দেখা দেন। হাত নেড়ে তাদের অভিবাদন জানান। তারপর দুই বাহু প্রসারিত করে নিজের চেনা ছন্দে ক্যামেরার সামনে ধরা দেন। এবারও তার ব্যতিক্রম হলো না। মান্নতের ছাদে ‘পাঠান’-এর মেজাজেই দেখা দিলেন শাহরুখ খান।  এদিকে ‘কিসি কা ভাই কিসি কা জান’ সালমান খান নীল পাঠানি স্যুট পরে দেখা দিলেন গ্যালাক্সির সামনে। 

বাড়িতে সাদা অথবা কালো পোশাক পরতেই পছন্দ করেন শাহরুখ। শনিবার তাঁকে দেখা যায় সাদা শার্ট ও কালো জিনসে। গলায় কালো একটি মালা ঝুলিয়ে এসেছিলেন কিং খান। চোখে ছিল সানগ্লাস।

ঈদের দিনে বলিউড বাদশাকে দেখতে ভিড় জমে যায় মান্নতের সামনে। হাজারো মানুষ এসেছিলেন। একবার যদি শাহরুখের দর্শন পাওয়া যায়। মান্নতের ছাদে সুপারস্টারকে দেখেই তাদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। ‘শাহরুখ… শাহরুখ…’ নামে চিৎকার করতে থাকেন তারা।

এদিন শাহরুখ অনুরাগীদের কাছে বড় পাওনা ছিল আব্রামের দর্শন। বাবার সঙ্গেই মান্নতের ছাদে এসেছিল সে। শাহরুখ ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনও জানায়।

ঈদের দিনে গ্যালাক্সির বারান্দায় দেখা যায় সালমানকে। নীল পাঠানি স্যুট পরে এসেছিলেন ভাইজান। পাশে দাঁড়িয়েছিলেন বন্দুকধারী নিরাপত্তারক্ষী। বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকির জেরেই এই নিরাপত্তা। সোশ্যাল মিডিয়াতেও পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সালমান।