NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দুঃখ-কষ্টে ভরা প্রবাসীদের ঈদ আনন্দ


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৪ এএম

দুঃখ-কষ্টে ভরা প্রবাসীদের ঈদ আনন্দ

বুকের মাঝে শূন্যতার আসনে ভিনদেশে পবিবার পরিজন ছাড়া ঈদ কত যে দুঃখ-কষ্টে ভরা তা একমাত্র প্রবাসীরাই বোঝে। তাই নিজেকে একটু আনন্দ দিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবাসীরা ভিড় করে থাকেন।

ঈদের প্রথম-দ্বিতীয়দিন বিকেল থেকে আমিরাত বিভাগের বুর্জ খলিফা, দুবাই মল, মামযার পার্ক, ক্রিক পার্ক, জুমেরা বিচ, শেখ জায়েদ মসজিদ, গ্লোবাল ভিলেজ, দুবাই মেরিনা, দুবাই অ্যাটলান্টিক (পাম জুমেরা), আব্রা পার্ক, আজমান বিচ, ফুজিরাহ বিচসহ বিভিন্ন দর্শনীয় স্থানে আরবিরাসহ লাখো প্রবাসীরা ভ্রমণ করেন।

তার মধ্যে অন্যতম বুর্জ খলিফা ও দুবাই মল, যার পাশেই রয়েছে, সৌন্দর্যমণ্ডিত ওয়াটার ডান্স। এই ওয়াটার ডান্স দেখার জন্য আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোর, বৃদ্ধা কিংবা তরুণ-তরুণী সব বয়সের প্রবাসীরা ভিড় করেন।

প্রতিদিন আসরের পর ১৫ থেকে ২০ মিনিট পর পর এই বিশাল কৃত্রিম ওয়াটার ডান্স (পানির নৃত্য) ৩ থেকে ৬ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয়। পাশে দাঁড়িয়ে সকলে ছবি তুলছে আবার কেউ কেউ ভিডিও করছে অপরূপ এ দৃশ্য।

তবুও দেশের মতো ঈদের বাস্তবতা খুঁজে পাওয়া মুশকিল। প্রবাসীদের ঈদটা একটু অন্য রকম প্রবাসে অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটা অত্যন্ত কষ্টের।