NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, অস্থিতিশীলতা : ইরান সাইবার ক্রাইম নিয়ে প্রতিবেদন : পুলিৎজার জিতলেন দুই ভারতীয় সাংবাদিক ‘রকস্টার’-এ ভিন্ন লুকে শাকিব খান বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা
Logo
logo

সুদান ভ্রমণ বাংলাদেশিদের জন্য নিরাপদ নয়


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৭ পিএম

সুদান ভ্রমণ বাংলাদেশিদের জন্য নিরাপদ নয়

সুদানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় দেশটি ভ্রমণ বাংলাদেশিদের জন্য নিরাপদ মনে করছে না দূতাবাস। তাই বাংলাদেশি নাগরিকদের দেশটি ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

দূতাবাসের বার্তায় বলা হয়, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। তাই বাংলাদেশের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়।

এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ পরামর্শটি অবগত করা হয়েছে বলেও বার্তায় উল্লেখ করে দূতাবাস।

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এরইমধ্যে দেশটিতে তিন শতাধিক নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা তিন হাজারের বেশি ছাড়িয়ে গেছে। দেশটিতে আরও বড় আকারে সংঘাত ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।