NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অমিত শাহকে ফোন করা নিয়ে মমতা বললেন, ‘প্রমাণ হলে পদত্যাগ করব’


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৭ এএম

অমিত শাহকে ফোন করা নিয়ে মমতা বললেন, ‘প্রমাণ হলে পদত্যাগ করব’

এক সপ্তাহ আগে জাতীয় দলের মর্যাদা হারায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের মর্যাদা যেন কেড়ে না নেওয়া হয়— সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কয়েকবার ফোন করেছেন মমতা।

শুভেন্দুর এমন মন্তব্যে বেজায় চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এমন কথা শুনে খুবই বিষ্মিত হয়েছেন এবং হুমকির সুরে বলেছেন, যদি ফোন করার কথা সত্যি হয় তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। আর যদি শুভেন্দু মিথ্যা বলে থাকে তাহলে তাকে নাকে খত দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে মমতা বলেছেন, ‘গতকাল আশ্চর্যজনকভাবে কিছু মিথ্যাচার, কুৎসিত, দুর্বিকার, ধ্বংসাত্মক কথাবার্তা বিজেপির একটি মিটিং থেকে শুনছিলাম। আপনারা সবাই টিভিতে দেখাচ্ছিলেন। দেখালেন, বদনাম করলেন আমার। কিন্তু একবারও আমাকে জিজ্ঞাসা করেছেন! আমার অফিসকে জিজ্ঞাসা করেছেন! কোনো এক ভুঁইফোড় নেতা পাবলিক মিটিংয়ে বললেন, তৃণমূলের জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা, অমিত শাহকে চারবার ফোন করেছি!’

তিনি আরও বলেছেন, ‘এটা আপনারা কাল সারাক্ষণ দেখিয়েছেন টিভিতে। কোনো কোনো কাগজেও (পত্রিকায়) লেখা বয়েছে। আমার থেকে একবারও ক্রসচেক করেছেন! আবার বলছি, শাহের পদত্যাগ চেয়েছি আমি। সংবিধানকে চক্রান্ত করে ভাঙার জন্য, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় গায়ের জোরে সরকার ভাঙার জন্য, কথাবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীসুলভ আচরণ না করার জন্য পদত্য়াগ দাবি করেছি। আমি তাকে চার বার ফোন করেছি, যিনি এ কথা বলেছেন, জনগণের সামনে নাক খত দিন।

তিনি আরও বলেছেন, আমি যদি ফোন করে থাকি আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব (পদত্যাগ করব) কথা দিলাম। আর মিথ্যা কথা যারা প্রচার করেছেন, তারা নাক খত দেবেন তো!’