NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

প্রতিটি কারাগারে ভার্চুয়াল কোর্ট রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৯ এএম

প্রতিটি কারাগারে ভার্চুয়াল কোর্ট রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা: দেশের প্রতিটি নির্মাণাধীন কারাগারে ভার্চুয়াল কোর্ট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আজকের সভায় মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১২টি প্রকল্প অনুমোদন হয়েছে এবং দুটি প্রকল্প স্থগিত করা হয়েছে।

এদিন ১৯ হাজার ৫৯৯ কোটি টাকা ব্যয় সংবলিত ১২টি প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ছয় হাজার ২৬০ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক উৎস থেকে ঋণ ১৩ হাজার ২০৩ কোটি ৬৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা।

এ ছাড়া নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, ২২টি পিলারে পরিবর্তন, নদী শাসন, সংস্কার ও ঠিকাদারের অনিষ্পত্তি দাবির কারণে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে দুই হাজার ৪১২ কোটি টাকা।