NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পাকিস্তানে ভূমিধস, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু যানবাহন


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৪ এএম

পাকিস্তানে ভূমিধস, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু যানবাহন

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চল তোরখামের একটি রাস্তার ওপর ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন মানুষ নিহত হয়েছেন। এছাড়া ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে বহু যানবাহন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের একটি গুরত্বপূর্ণ সড়কে এ ঘটনা ঘটে।

সালিম কালাচি নামের স্থানীয় পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এটি বড় ভূমিধস। উদ্ধার অভিযান সম্পন্ন হতে সময় লাগবে। ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০ থেকে ২৫টি যান আটকা পড়েছে।’

খাইবার পাকতুনখাওয়ার উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফাইজি আলজাজিরাকে বলেছেন, ‘ওই এলাকায় আগের দিন রাতে বজ্রসহ বৃষ্টি হয়। এরপর সেখানে ভূমিধসের খবর পাওয়া যায়।’

ফাইজি আরও বলেছেন, ‘কাঁদার নিচে যারা আটকে আছেন এখন তাদের উদ্ধারে অভিযান চলছে। এছাড়া কাঁদার নিচে বড় ট্রাকসহ অন্তত ২০টি যানবাহন আটকে আছে।’

তিনি আরও বলেছেন, ‘এটি কোনো ছোট ভূমিধস নয়, সবকিছু দ্রুত পরিষ্কার করে ফেলা যাবে না। ধ্বংসস্তূপ সরানোর জন্য আমাদের অন্তত ২০ জন উদ্ধারকারী কাজ করছেন। মনে হচ্ছে যেন পুরো একটি পাহাড় ধসে পড়েছে।’

এক সরকারি কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিক রয়েছেন। এই সড়কটি দিয়ে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে পণ্য আনা-নেওয়া করা হয়।