NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চার সেঞ্চুরিতে লঙ্কানদের রান পাহাড়


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫০ এএম

চার সেঞ্চুরিতে লঙ্কানদের রান পাহাড়

গল টেস্টের প্রথম দিনেই শতক হাঁকিয়েছিলেন দিমুথ করুণারত্নে ও কুশাল মেন্ডিস। আর আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমাও। আইরিশদের বিপক্ষে প্রথমবার সাদা পোশাকে খেলতে নেমে চার সেঞ্চুরিতে রান পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। 

৬ উইকেটে ৫৯১ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে সর্বোচ্চ ১৭৯ রান এসেছে করুনারত্নের ব্যাট থেকে। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। 

করুণারত্নের ১৭৯ ও মেন্ডিসের ১৪০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ৩৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় দিনে ৪০৮ রানের মাথায় ৬ উইকেট হারায় তারা। এরপর সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৮৩ রানের জুটি গড়েন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। চান্দিমাল ১৫৫ বলে ১২ চারে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। আর সামারাবিক্রমা খেলেন হার না মানা ১০৪ রানের ইনিংস। তার ১১৪ বলের ইনিংসে ছিল ১১ চার।

সামারাবিক্রমা সেঞ্চুরি তুলে নেওয়ার পর পরই দলীয় ৫৯১ রানে ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা। বল হাতে আয়ারল্যান্ডের কুর্তিস ক্যাম্ফার ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকবিরনি, বেন হোয়াইট ও জর্জ ডকরেল। শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর ব্যাট করতে নেমেছে আয়ারল্যান্ড। প্রতিবেদন লেখার সময় আইরিশদের স্কোর ২ উইকেটে ৩৯ রান। জেমস ম্যাককোলাম ১৯ ও হ্যারি টেক্টর ১৬ রানে ব্যাট করছেন।