NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

৬৩ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হলেন গায়ক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৩৩ এএম

৬৩ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হলেন গায়ক

ষষ্ঠবারের মতো বাবা হলেন মালয়েশিয়ার পপশিল্পী জামাল আবদিল্লাহ। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার ২৭ বছরের স্ত্রী ইজ্জাতি। কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছে তাদের শিশুকন্যা। খবর হারিয়ানা মেট্রোর।

জামাল জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনে অস্ত্রোপচার করে জন্ম হয়েছে সন্তানের। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

৬৩ বছর বয়সে বাবা হয়ে বেশ উচ্ছ্বসিত এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে আমাদের মেয়ে জন্মেছে। পরিবারে নতুন সদস্যের উপস্থিতিতে এবারের ঈদ আরও আনন্দে কাটবে।’

কন্যার নাম রেখেছেন রাহিল লরা সালসাবিল ইয়ামানি। ২০১৭ সালের ১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন জামাল আবদিল্লাহ ও ইজ্জাতি। কন্যা রাহিলের আগে তাদের আরও তিন সন্তান রয়েছে। যাদের বয়স যথাক্রমে ১, ২ ও ৩ বছর।

ইজ্জাতি তার চতুর্থ স্ত্রী। এর আগে তিনটি বিয়েই ভেঙে গেছে জামালের। আগের বৈবাহিক সম্পর্কে তার দুই পুত্রসন্তান রয়েছে।

তাদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর। দুই পুত্রই বাবার পদাঙ্ক অনুসরণ করে গায়ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

প্রায় পাঁচ দশকের সংগীতজীবন জামালের। মালয়েশিয়ার জনপ্রিয় গায়কদের মধ্যে তিনি অন্যতম। মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে তার গান মুগ্ধ করেছে শ্রোতাদের। গান গাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা ও ড্রামাতেও অভিনয় করেছেন জামাল আবদিল্লাহ।