NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিডনির ল্যাকেম্বাতে ঈদ মেলা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৬ এএম

সিডনির ল্যাকেম্বাতে ঈদ মেলা

ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২৫ মার্চ, ১ এপ্রিল, ৮ এপ্রিল ও ১৫ এপ্রিল ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক আয়োজিত বাংলা কম্যুনিটির জনপ্রিয় ঈদ মেলা লাকেম্বার ইউনাইটিং চার্চে অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও সকাল ১১টা থেকে রাত ১০টা পযন্ত সিডনির বিখ্যাত ফ্যাশন হাউজ গুলোর অংশগ্রহণে ঈদ মেলা অনুষ্ঠিত হয়।

ঈদ মেলাকে ভিন্নরূপ দেয়াই ত্রিমাত্রার নতুনত্ব। এরই ধারাবাহিকতায় ঈদ মেলায় যেমন ছিল প্রচুর ক্রেতাদের সমাগম তেমনি ছিল নতুন বুটিক্স এবং দেশীও কাপড়ের সমাহার। প্রবাসে বসে সিডনির নারী উদ্যোক্তাদের তাদের প্রদর্শিত পণ্য প্রবাসী ক্রেতাদের পৌঁছে দিতে, প্রবাসে বসে দেশের স্বাদ গ্রহণ করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন। ত্রিমাত্রার এই ঈদ মেলায় প্রত্যেকটি ফ্যাশান হউস তাদের পোশাকে নতুনত্ব বজায় রাখে।

সবগুলো স্টল সজ্জিত ছিল রকমারি দেশিও পোশাকে। দেশী শাড়ি, সালওয়ার-কামিজ, গহনা, ছেলেদের পাঞ্জাবি, ছোটোদের পোশাক এবং রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে এসেছিলেন বিক্রেতারা। এছাড়া জুয়েলারি এবং মেহেদী, ঈদের হেয়ার কেয়ার, ও রূপসজ্জার বিভিন্ন প্রোডাক্টের ষ্টল ছিল মেলার অন্যতম প্রধান আকর্ষণ। 

 

ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার সভাপতি সিডনি’র 'বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও'-এর কর্ণধার শিরিন আক্তার মুন্নী এবং সাধারণ সম্পাদক সিডনির বিখ্যাত ফ্যাশন হাউস শাহিন’স বুটিক'র শাহীন আকতার স্বর্ণা ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক'র মাধ্যমে কমিনিটিতে আরও নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিগত বছর গুলোতে এই মেলার প্রধান আয়োজকেরা ও অন্যান্য সকল বিক্রেতারা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের বেশ প্রশংসা কুড়িয়েছেন বলেও জানান। আয়োজকরা প্রতিবারের মতো এবছরও ঈদ উল আজহায় ৩ দিনব্যাপী ঈদ মেলা আয়োজন করবেন বলে জানিয়েছেন।