NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের অর্থ সহায়তা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৪৯ এএম

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের অর্থ সহায়তা

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ীর মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

রোববার (১৬ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে অনুদান দেন। 

এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের শুরু থেকে ঢাকা জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ লাগবে কাজ করছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আছে, সামনে আরো সহায়তা করা হবে।

অনুষ্ঠানে এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন উপস্থিত ছিলেন।