NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাখমুতে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে তুমুুল লড়াই চলছে রুশ বাহিনীর


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৪:৪৫ এএম

বাখমুতে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে তুমুুল লড়াই চলছে রুশ বাহিনীর

ডনবাসের বাখমুত শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইউক্রেনের সেনাদের। রোববার (১৬ এপ্রিল) ইউক্রেনের ইস্টার্ন মিলিটারি কমান্ডের মুখপাত্র সেরহি শেরেভাতি ১+১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। তার দাবি, রুশ বাহিনী বাখমুতে প্রচণ্ড হামলা চালালেও এখনো সেখানে নিজেদের অবস্থান ধরে রেখেছেন ইউক্রেনীয় সেনার।

তিনি বলেছেন, ‘গত কয়েক দশকে যে রক্তক্ষয়ী যুদ্ধ দেখা যায়নি, এমন যুদ্ধ হচ্ছে বাখমুতের শহুরে অঞ্চলগুলোর প্রাণকেন্দ্রে।’

‘আমাদের সেনারা এই রক্তক্ষয়ী ও প্রচণ্ড যুদ্ধে শত্রুদের যুদ্ধ করার সক্ষমতা এবং মানবিকভাবে বিপর্যস্ত করে দিতে সব ধরনের চেষ্টা করছে। প্রতিদিন, এ শহরের প্রতিটি কর্ণারে, তারা সফলতার সঙ্গে এ কাজ করছে।’

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী এমন সময় এ কথা জানাল, যখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ বাখমুতের আরও দু’টি এলাকা দখল করেছে।

রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার সেনাবাহিনীর প্যারাট্রুপাররা ইউক্রেনীয় সেনাদের আটকে রাখছে আর ওয়াগনারের সেনারা অল্প অল্প করে বাখমুত দখল করছে।

ইউক্রেনের সেনাবাহিনী এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যে দাবি করেছে সেগুলোর সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার এক গোয়েন্দা প্রতিবেদনে জানায়, রুশ বাহিনী হামলার তীব্রতা বাড়িয়ে দেওয়ার কারণে ইউক্রেনের সেনারা বাখমুতের কিছু অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।