NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘বাঁচার করুণ আকুতি’ জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টের


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২৩ এএম

‘বাঁচার করুণ আকুতি’ জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টের

ইউরোপের দেশ জর্জিয়ার জেলবন্দি সাবেক প্রেসিডেন্ট মিখেলি সাকাসেভলি বাঁচার আকুতি জানিয়েছেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২১ সাল থেকে আটক আছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য অবজারভারের সঙ্গে এক সাক্ষাৎকারে মিখেলি সাকসেভলি বলেছেন, ‘আমাকে পোল্যান্ডে পাঠানোর জন্য অনুরোধ করছি। এটি পরিষ্কার যে আমি জর্জিয়ার হাসপাতালে মারা যাব।’

জেলে বন্দি থাকলেও বর্তমানে চিকিৎসার জন্য টিলিসির একটি হাসপাতালে আছেন তিনি। সেখানে প্রশ্নসহ কাগজ পাঠায় সংবাদমাধ্যম দ্য অবজারভার। আবার একই কাগজে প্রশ্নগুলোর উত্তর লিখে পাঠান তিনি। সেখানেই বাঁচার আকুতি জানিয়েছেন মিখেলি।

হাসপাতালে ধারণ করা ভিডিও এবং ছবিতে জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টকে খুবই বিমর্ষ এবং হতবিহ্বল দেখা যায়। তার চেহারাও খুবই শুষ্ক দেখা যাচ্ছিল।

সম্প্রতি কয়েকজন স্বাধীন বিশেষজ্ঞ জানিয়েছেন, মিখেলির স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর কয়েকদিন পর তার শরীরের অঙ্গ-প্রতঙ্গ বিকল হয়ে যেতে পারে।

পুলিশের হাতে আটক হওয়ার পর মাত্র দুই বছরের মধ্যে মিখেলির ওজন ১২০ কেজি থেকে ৬০ কেজিতে নেমে এসেছে।

মাত্র দুই যুগ আগে জর্জিয়ায় মিখেলি সাকাসেভলির নেতৃত্বে নতুন অভ্যুত্থান হয়। তিনি ক্ষমতায় আসেন। তার শাসনামলের প্রথম সময়টাকে পশ্চিমা দেশগুলো সোভিয়েত আমলের পর জর্জিয়ার নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখেছিল। তবে এক যুগ পর মানুষের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে ক্ষমতা হারান তিনি।

জর্জিয়ায় প্রেসিডেন্ট পদ হারানোর পর মিখেলি ইউক্রেনে চলে যান। সেখানে গিয়ে বসবাস শুরু করেন তিনি। এরপর ২০১৫ সালে ইউক্রেনের বন্দর নগরী ওডেসার গভর্নর নিযুক্ত হন। কিন্তু ২০২১ সালে আবারও জর্জিয়ায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। আর নিজ দেশে ফিরে আসা মাত্র আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি।