NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সিনেমার বাইরে একবারই কেঁদেছিলেন ঐশ্বরিয়া, কিন্তু কেন?


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০১:৪০ এএম

সিনেমার বাইরে একবারই কেঁদেছিলেন ঐশ্বরিয়া, কিন্তু কেন?

চরিত্রের প্রয়োজনে পর্দায় তাকে কাঁদতে হয়েছে অনেকবার। কিন্তু জীবনে একবার সত্যি সত্যিই কেঁদেছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এক সাক্ষাৎকারে নিজেই  জানিয়েছিলেন সেই ঘটনার কথা।

পড়াশোনায় মেধাবী ছিলেন ঐশ্বরিয়া, ক্লাসে বরাবরই প্রথম হতেন তিনি। তা নিয়ে প্রচ্ছন্ন গর্বও ছিল মনে। যখন তিনি দশম শ্রেণির আইসিএসসি বোর্ডের পরীক্ষা দেন, সবাই মনে করেছিলেন, প্রথম হবেন তিনি। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, তিনি অষ্টম স্থান অধিকার করেছেন।

সেই প্রথম ব্যর্থতায় কান্না আসে ঐশ্বরিয়ার। পরেও কষ্ট পেয়েছেন যত বার তার মনে পড়েছে। অভিনেত্রী বলেছিলেন, আমি ভালো ছাত্রী ছিলাম। ‘ভালো মেয়ে’, ‘পড়াশোনায় ভালো’ এই উপমাগুলো আমার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। দশম শ্রেণির ফাইনাল পরীক্ষায় প্রথম হব, এটাই সবাই প্রত্যাশা করেছিলেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল অষ্টম স্থান পেয়েছি। খুব কষ্ট হয়েছিল। এর আগে প্রথম হওয়ার মূল্যটাই বুঝতে পারিনি।

তিনি আরও বলেন, যদিও আমার পার্সেন্টেজ খারাপ ছিল না, তবু একটা তুচ্ছ ইগো কাজ করছিল মনে। অষ্টম হলেও অন্যদের সঙ্গে নম্বরের পার্থক্য ছিল সামান্যই।

যন্ত্রণা ভোলার চেষ্টা করতে করতেই নতুন উপলব্ধি হয় ঐশ্বরিয়ার। তার কথায়, বুঝলাম আমি অন্যদের প্রত্যাশা পূরণ করার জন্য এত দিন বেঁচেছি, নিজের জন্য ভাবিনি। নিজের জন্য কোনো লক্ষ্য স্থির করিনি। সেবারই প্রথম কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

পড়াশুনায় ভালো হওয়া সত্ত্বেও ঐশ্বরিয়া পরবর্তীতে হয়েছিলেন বিশ্বসুন্দরী। এরপর এসে পড়েন অভিনয় জগতে। বচ্চন পরিবারে পুত্রবধূ হিসেবে তার নতুন যাত্রা শুরু হয়। অভিষেক-জায়াকে শেষ বার পর্দায় দেখা গেছে ২০২২ সালে, ‘পোন্নিয়ান সেলভান ১’ ছবিতে। ছবির দ্বিতীয় ভাগের ট্রেলারও মুক্তি পেয়েছে।