NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ১১:৩১ এএম

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। তবে হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা।

স্থানীয় সময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা শহরে ঘটেছে এই হামলা। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

শনিবার ওয়াকাইয়ামা শহরের সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় সেই বোমাটি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বোমাটি প্রাণঘাতী ছিল না ।  জাপানের বার্তাসংস্থা কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোম বোম্ব’ জাতীয় বোমা ছিল বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।