NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নতুন গান নিয়ে চাঁদরাতে আসছেন জেমস


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ এএম

>
নতুন গান নিয়ে চাঁদরাতে আসছেন জেমস

মাহফুজ আনাম জেমস মানেই ভক্ত-শ্রোতাদের জন্য বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনাকে আরেকটু বাড়িয়ে দিতে এবং এবারের ঈদটাকে বিশেষভাবে রাঙিয়ে তুলতে নতুন গান নিয়ে চাঁদরাতে হাজির হবেন তিনি। গানটি মুক্তি পাবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে।

‘বসুন্ধরা ডিজিটাল’ তাদের ফেসবুকে গানের পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানায়, চাঁদরাতে আবার নতুন গান নিয়ে আসছেন গুরু। তবে গানের শিরোনাম কী হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি তারা।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘গত বছরের রোজার ঈদের মতোই এবারের গানটি জেমসের ভক্তদের জন্য ঈদ উপহার। আগামী ১৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বাকি তথ্য জানানো হবে। আশা করি, জেমসের ভক্তরা গানটি গ্রহণ করবেন।’

সর্বশেষ জেমসের মৌলিক গান প্রকাশ পেয়েছিল গেল বছর ঈদুল ফিতরের চাঁদরাতে। সেসময় ‘বসুন্ধরা ডিজিটাল’ ইউটিউব চ্যানেল থেকে ‘আই লাভ ইউ’ শিরোনামে গানটি রিলিজ পায়। গতবারের মতো এবারও ভক্তদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হচ্ছেন এই রকস্টার।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও দর্শক মাতিয়েছেন জেমস। পুরস্কারের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্রসহ একাধিক সম্মাননা।