NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

গণ বিশ্ববিদ্যালয়ে চিরশায়িত হবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪৪ এএম

গণ বিশ্ববিদ্যালয়ে চিরশায়িত হবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভার গণবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে বারিষ চৌধুরী। আজ বৃহস্পতিবার জাফরুল্লাহ চৌধুরীর জানাজার আগে এ তথ্য জানান তিনি।

গত মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তাঁর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানান। এ জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়। সেখানে রাখা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। এ সময় পাশে ছিলেন স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেদায়েতুল ইসলাম।

এখন ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর আড়াইটার পর সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার কথা রয়েছে। জুমার নামাজ শেষে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ দাফন করা হবে।